ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর বিএনপির কাউন্সিল, সভাপতি মির্জা ফয়সল-সম্পাদক পয়গাম

আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. পয়গাম আলী। এর আগে মির্জা ফয়সল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পয়গাম আলী যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সভাপতি পদে একমাত্র প্রার্থী থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মির্জা ফয়সল আমিন। সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী ৩৫১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসভাপতি আল মামুন পান ২৯১ ভোট এবং সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পান ১৬৬ ভোট। তবে পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সম্মেলনের ৯ ঘণ্টা আগে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌর কমিটির মোট ৮০৮ জন কাউন্সিলর ভোট দেন। সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ২৪ মে। সে সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক ছিলেন মির্জা ফয়সল আমিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর বিএনপির কাউন্সিল, সভাপতি মির্জা ফয়সল-সম্পাদক পয়গাম

আপডেট সময় ১১:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫