ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা জয়সওয়াল বললেন, ‘আমি তোমাকে আইপিএলে নিয়ে যাব’- পরের বলেই ডিকভেলা আউট! ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে আ.লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর চালুর পরদিনই যাত্রী নেই ‘পিংক বাসে’ ‘অনার্স পাশ করতে না পারা ড্রপ আউট সরোয়ার তুষার আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে’ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএসইসি পাঠ্যবই থেকে ‘মুসলমানরা কখনো জেরুজালেম ছাড়বে না’ বাদ দিল সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী কর্মসূচি ১০ অক্টোবর মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হাতে লিখলেন সুরাইয়া

খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে র‌্যাবের হাতে গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

খুলনার সোনাডাঙ্গা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) র‌্যাব-৬-এর হাতে গ্রেফতার হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকায় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার পলাশ গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ তার সহযোগীদের সঙ্গে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছে। এরপর র‌্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে চিংড়ি পলাশ খুলনা ও আশপাশের জেলার চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা মামলা এবং মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে আরও চারটি মামলা রয়েছে।

২০২৪ সালের ২৯ ডিসেম্বর নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে স্ত্রীসহ মাদক মামলায় গ্রেফতার হয় পলাশ। চার মাস আগে জামিনে ছাড়া পেয়ে পুনরায় চাঁদাবাজি শুরু করার অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতেই র‌্যাব তাকে আবারও গ্রেফতার করেছে বলে জানায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা

খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে র‌্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় ০৭:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫