ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি

‘ছোটবেলা থেকেই বিএনপি পছন্দ’—দলে যোগ দেওয়ার ইচ্ছা জানালেন জুলাই যোদ্ধা আতিক গাজী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে হাত হারানো যুবক আতিকুল গাজী জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর রাজনৈতিক পছন্দ বিএনপি এবং সুযোগ পেলে তিনি এ দলের পাশে দাঁড়াতে চান। রবিবার (৭ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন।

আতিক গাজী বলেন, “২০১৯–২০ সাল থেকেই বিএনপিকে আমার পছন্দ। শেখ মুজিবের রাজনীতির ইতিহাস শুনেছি, ‘হাসিনার রাজনীতি’ নিজের চোখে দেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস জেনে মনে হয়েছে বিএনপির রাজনীতি উত্তম। তাই ছোটবেলা থেকেই বিএনপিকে পছন্দ করি।”

৫ আগস্টের পর পরিস্থিতির কারণে BNP–র প্রতি নিজের সমর্থন প্রকাশ্যে বলতে পারেননি বলে জানান তিনি।
“ভেবেছিলাম এনসিপি ও জামায়াত ভিন্ন রাজনৈতিক পথ নেবে। কিন্তু তারা ধীরে ধীরে সেই পথেই হাঁটতে শুরু করেছে, যেই পথে ৫ আগস্টের পর বিএনপি হেটেছিল,” বলেন আতিক। তাঁর মতে, গত দুই মাসে বিএনপি আবার তাদের ‘মূল রাজনৈতিক ধারা’য় ফেরার চেষ্টা করছে।

দেশের মানুষের জন্য কাজ করতে বিএনপির পাশে থাকতে চান উল্লেখ করে আতিক বলেন, “আমার ছোটবেলার পছন্দের দল বিএনপির পাশে থেকে দেশের মানুষের জন্য নিজেকে উজার করে দিতে পারলে ভালো লাগবে।”

এর আগে, ২৬ নভেম্বর এক ভিডিও বার্তায় এনসিপিকে বয়কটের ঘোষণা দেন আতিক গাজী। বাউল শিল্পী বিষয়ে এনসিপির একটি বিবৃতির পরই তিনি এই অবস্থান নেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, “এনসিপি মত প্রকাশের স্বাধীনতার কথা বললেও বাউল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করায় স্পষ্ট অবস্থান নেয়নি। মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, কিন্তু ধর্মীয় অবমাননা গ্রহণযোগ্য নয়। একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে আমি এটি মানতে পারি না।”

তিনি আরও জানান, এনসিপি ভুল স্বীকার করে তওবা না করা পর্যন্ত তিনি দলটির সব ধরনের কার্যক্রম বয়কট করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল

‘ছোটবেলা থেকেই বিএনপি পছন্দ’—দলে যোগ দেওয়ার ইচ্ছা জানালেন জুলাই যোদ্ধা আতিক গাজী

আপডেট সময় ১০:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫