ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

গায়ের জোরে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করা হয়েছে: মাহিন সরকারের ফেসবুক পোস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৯২২ বার পড়া হয়েছে

মুজিববাদের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা মাহিন সরকার।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, ‘গায়ের জোরে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।’

এর মাধ্যমে ‘ঘৃণার রাজনীতি জিইয়ে থাকল’ উল্লেখ করে মাহিন আরও লেখেন, ‘এই হলের নামকরণ শেখ মুজিবুর রহমান নিজে করেননি, তার গণহত্যাকারী মেয়ে হাসিনাও করেনি।’

‘এমন কাজ শেখ হাসিনা করেছে ইতোপূর্বে। ভাসানী নভোথিয়েটার হয়েছে বঙ্গবন্ধু নভোথিয়েটার, IPGMR হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা জিয়া উদ্যান, সবগুলোই পরিবর্তিত হয়েছে ভিন্ন নামে,’— লেখেন এনসিপির এই সাবেক নেতা।

এ ছাড়া “গঠনমূলক রাজনীতি না করলে ‘আগেই ভালো ছিলাম’ প্রজেক্ট সফল হবে” বলে মন্তব্য করেন তিনি। লেখেন, ‘২৪ পরবর্তীতে তরুণ রাজনীতিবিদরা পূর্বতনদের সংগ্রামকে সম্মান দেখাবে এবং প্রজন্মের সেতুবন্ধন গড়ে তুলবে ২৪-এর স্বতন্ত্র যাত্রা সুরক্ষিত রাখার জন্য, এমনটাই প্রত্যাশা ছিলো।’

মাহিন সরকার আরও লেখেন, ‘আওয়ামী লীগ একাত্তর পরবর্তী কর্মকাণ্ডের জন্য ঘৃণার পাত্রে পরিণত হয়েছে, তাদের যারা অপরাধী তাদের রাষ্ট্রীয় শাস্তি নিশ্চিত করাই গঠনমূলক রাজনীতির অংশ।’

‘শুধু একটা উদাহরণ দিয়ে উপসংহার টানব। ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনকে যে মন্তব্যের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরানো হয়েছে সেই একই মন্তব্য সকল রাজনৈতিক দলের নেতারাই করেছেন, কিন্তু তারা বহাল তবিয়তেই আছেন,’— লেখেন তিনি।

সবশেষে ‘সময়ের ঝোঁকে আবেগের বশে সিদ্ধান্ত যে ভুল প্রমাণিত হয়ে সেটি ঐ সময় কেটে যাওয়ার পর বোঝা যায়’ বলে মন্তব্য করেন মাহিন সরকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

গায়ের জোরে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করা হয়েছে: মাহিন সরকারের ফেসবুক পোস্ট

আপডেট সময় ১২:৩৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬