ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যারা বিএনপির বিপরীতে নির্বাচন করেছিল তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি তথা ধানের শীষের বিপরীতে যারা নির্বাচন করেছিলেন তাদের এখন বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, যারা দাঁড়িপাল্লা বা অন্য কোনো মার্কায় নির্বাচন করেছিল তাদের এখন বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, অথচ ওই ঘটনাস্থলে সেই মানুষটা ছিলই না। এমনকি তার পরিবারেরও কারও সম্পৃক্ততা ছিল না। তারপরও ভীতসন্ত্রস্ত রাখতে মামলায় তাদের নাম দিয়ে দেওয়া হচ্ছে, যেন তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম না দেখা যায়।

বিএনপির নেতাকর্মীরা এখন স্থানীয়ভাবে একক আধিপত্য বিস্তার করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন সারজিস। বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলেঅধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশশীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

এনসিপির এ নেতা বলেন, সাধারণ মানুষের জন্য সরকারি যত সুযোগসুবিধা উপজেলা নির্বাহী অফিসার ও ডিসির মাধ্যমে মাঠপর্যায়ে যায় সেগুলো শুধু বিএনপির নেতাকর্মীরা পাচ্ছে। সেখানেও তাদের বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা চলছে। ফলে যে মানুষটার প্রাপ্য সে পাচ্ছে না। যারা বিএনপিকে ভোট দেয়নি তারা যতোই দরিদ্র হোক না কেন তাদের অবস্থা যতোই খারাপ হোক না কেনতাদের কাছে সরকারি সুযোগসুবিধা পৌঁছাচ্ছে না।

এই প্রশ্নটা তারেক রহমানের কাছে যে, তিনি শুধু বিএনপির প্রধানমন্ত্রী হতে চান নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চানএটা তাকে উত্তর দিতে হবে এবং তার কাজের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে’—যোগ করেন সারজিস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যারা বিএনপির বিপরীতে নির্বাচন করেছিল তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে: সারজিস

আপডেট সময় ০৯:৫২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬