ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

এবার ভারতে শুভেচ্ছা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বুধবার (৮ এপ্রিল) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এদিকে বৈঠকগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করা হয়। বাংলাদেশ জানায়, নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানএর নেতৃত্বেবাংলাদেশ ফার্স্টনীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও সুবিধার ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে।

আলোচনায় ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়। উভয় পক্ষই জানায়, গ্রেফতারকৃতদের দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ভারত থেকে সাম্প্রতিক ডিজেল সরবরাহের জন্য ধন্যবাদ জানানো হয় এবং ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ। ভারতের পক্ষ এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। উভয় দেশ ভবিষ্যতে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়মিত পরামর্শ ও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ

আপডেট সময় ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬