ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

মধ্যপ্রাচ্যে কাজ হারানো প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম জা‌নি‌য়ে‌ছেন, মধ্যপ্রা‌চ্যের চলমান সংঘা‌তে এখন পর্যন্ত ৭ বাংলা‌দে‌শি নাগ‌রিক মারা গে‌ছে। তা‌দের ম‌ধ্যে ৫ জ‌নের মর‌দেহ দে‌শে আনা হ‌য়ে‌ছে। মধ্যপ্রা‌চ্যে একজ‌নের দাফন হ‌য়ে‌ছে। 

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মর‌দেহ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দে‌শে এ‌সে‌ছে।  নিহতের মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তা‌ন্তেরর পর প্রতিমন্ত্রী সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে। এ‌দিন, সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ই‌কে‌০৫৮২ ফ্লাইট‌যো‌গে শাহ আলমের মর‌দেহ দে‌শে পৌঁছায়। সরকা‌রের পক্ষ থে‌কে নিহ‌তের পরিবারকে দাফন কাজের জন্য ৩৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।

আমিরাতের বাংলা‌দেশ দূতাবাসের তথ্যম‌তে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

মধ্যপ্রাচ্যে কাজ হারানো প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬