ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হকএর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে রাশিয়ান দূতাবাসের পক্ষে নেতৃত্ব দেন মহামান্য ভিয়াচেস্লাভ সেন্টিউরিন, মিনিস্টার কাউন্সেলর ও ডেপুটি চিফ অব মিশন। বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। প্রতিনিধিদল বাংলাদেশের প্রতি রাশিয়ার ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় বাংলাদেশের জ্বালানি খাতে চলমান চ্যালেঞ্জের প্রেক্ষাপটে রাশিয়ার সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি দায়িত্বশীল ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে রাশিয়ার গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করা হয়।

এছাড়াও উভয় পক্ষ সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সংলাপ ও যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আরও উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব জনাব ফারিদ খান। রাশিয়ান দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা। উভয় পক্ষ পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে

দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক

আপডেট সময় ০২:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬