ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফল কী হবে, ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার তীব্র ঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ জাজিরায় চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা সুরুজ মাদবর ও ছেলে কারাগারে অবসরের ভাবনা নয়, এখনও বর্তমানেই মেসি; ২০৩০ বিশ্বকাপ নিয়ে দিলেন নতুন বার্তা ‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট

কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবো: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

এবার কোনো ধর্মবর্ণ বা গোত্রকে টার্গেট করে কারও কোন ক্ষতিসাধন না করা হয় সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

জামায়াত আমির বলেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ায় সেখানে ইসলাম ধর্মকে  আলাদাভাবে চিহ্নিত করা উচিত নয়। এছাড়া কোনো ধর্মবর্ণ বা গোষ্ঠীকে টার্গেট করে যেন ক্ষতিসাধন না করা হয় সে বিষয়ে  ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।  

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যেকোনো জায়গায় যদি নিরীহ মানবগোষ্ঠীর উপর জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। মজলুম যেখানে আছে, আমরা সবসময় সেই মজলুমের পক্ষেই থাকবো।  অপরদিকে গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে কুপিয়ে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। 

এছাড়া জাপানে আটদিনের সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান জামায়াত আমীর। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফল কী হবে, ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার

কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবো: জামায়াত আমির

আপডেট সময় ০২:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬