ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, দেশের জন্য অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্গীকার লাখো মানুষের সৌদিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম: ডন ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল সাকিবের বাসার গেটে দাঁড়িয়ে আয়াসের প্রস্রাব ও বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল ‘কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি বাসে অগ্নিসংযোগ ঠেকাতে সতর্ক মালিক-শ্রমিক-পুলিশ রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত দাম বাড়িয়ে জনগণের রক্ত-ঘামের টাকা শোষণ করা হচ্ছে: সারজিস ‘ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়’: এমপি নজরুলের স্ত্রীর চিরকুট তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে সন্ত্রাসী হামলা, আহত ১

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১৯৬৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ জুন) রাতে, চরঈশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘীর পাড় থেকে ফেরার সময়, চৌমুহনী বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকার স্থানে দুর্বৃত্তরা হঠাৎ রাস্তার পাশে লুকিয়ে থেকে বহরের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
এতে বহরে থাকা মো. সাহেদ নামে একজন গুরুতর আহত হন। তার সঙ্গে ছিলেন হাসান ও সোহেল, যারা অল্পের জন্য রক্ষা পান।

সূত্র জানায়, একই স্থানে এর আগে চৌমুহনী খাদ্য গুদামের সামনেও হান্নান মাসউদের প্রতিনিধিরা হামলার শিকার হয়েছিলেন।
বারবার এমন হামলার ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এনসিপির হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজা বলেন, “মোটরসাইকেল বহরে থাকা তিনজনের মধ্যে পেছনে বসা সাহেদ সবচেয়ে বেশি আহত হয়েছেন। আমরা মনে করি, এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিত হামলা।”

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন,“আমাদের উন্নয়নমূলক কাজ ও রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের হামলা করে কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না।”

তিনি প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এই হামলার ঘটনার পেছনে কারা রয়েছে তা জানতে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে দলীয়ভাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, দেশের জন্য অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্গীকার লাখো মানুষের

হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে সন্ত্রাসী হামলা, আহত ১

আপডেট সময় ১০:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫