ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, দেশের জন্য অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্গীকার লাখো মানুষের সৌদিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম: ডন ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল সাকিবের বাসার গেটে দাঁড়িয়ে আয়াসের প্রস্রাব ও বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল ‘কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি বাসে অগ্নিসংযোগ ঠেকাতে সতর্ক মালিক-শ্রমিক-পুলিশ রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত দাম বাড়িয়ে জনগণের রক্ত-ঘামের টাকা শোষণ করা হচ্ছে: সারজিস ‘ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়’: এমপি নজরুলের স্ত্রীর চিরকুট তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

‘কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার ইরান ও আমেরিকার সংঘর্ষ এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে তেহরানকেভাল ব্যবহারকরার পরামর্শ দিয়ে তাঁর হুঁশিয়ারি, নিজেদের অবস্থানের পরিবর্তন না করলে ইরানের পরিণতি ভয়াবহ হবে। এর পরেই ট্রাম্পের তোপ, ‘‘কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব!’’

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, খুব তাড়াতাড়ি বড়সড় কোনও ঘটনা ঘটতে পারে। তাঁর ইঙ্গিত, অর্থনৈতিক বা কূটনৈতিক ভাবে তিনি ইরানকে ধরাশায়ী করতে পারেন।

অন্য দিকে, ইরানের পার্লামেন্টে সে দেশের স্পিকার মহম্মদ বাকের গালিবাফের দাবি, এখনই উপযুক্ত সময় বিচক্ষণতা ও দৃঢ়তার সঙ্গে লড়াই এবং একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার। তাঁর আরও দাবি, ইরানের কূটনৈতিক অবস্থান স্পষ্ট ও যুক্তিযুক্ত। তেহরান কোনও আপোষের শর্তে রাজি নয় দাবি করে গালিবাফের বক্তব্য, ‘‘শত্রুরা খুব ভাল করেই জানে যে এখন প্রতারণা করা বা একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ বন্ধ।’’ তেহরানের সমস্ত শর্ত ইতিমধ্যেই আমেরিকার কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও দাবি গালিবাফের।

প্রসঙ্গত, সম্প্রতি ইরানের তরফে আমেরিকাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তেহরান জানিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালালে কোনও কিছু বিবেচনা না করেই তার জবাব দেওয়া হবে। গত ২০ সেপ্টেম্বর কাতারের মাধ্যমে আমেরিকাকে সাতটি শর্ত দিয়েছিল ইরান। সেই দাবি প্রত্যাখ্যাত হলে হরমুজ় প্রণালী বন্ধ ও যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছিল তেহরান। তার পরেই সাক্ষাৎকারের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, দেশের জন্য অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্গীকার লাখো মানুষের

‘কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

আপডেট সময় ১০:৩১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬