ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, দেশের জন্য অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্গীকার লাখো মানুষের সৌদিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম: ডন ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল সাকিবের বাসার গেটে দাঁড়িয়ে আয়াসের প্রস্রাব ও বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল ‘কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি বাসে অগ্নিসংযোগ ঠেকাতে সতর্ক মালিক-শ্রমিক-পুলিশ রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত দাম বাড়িয়ে জনগণের রক্ত-ঘামের টাকা শোষণ করা হচ্ছে: সারজিস ‘ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়’: এমপি নজরুলের স্ত্রীর চিরকুট তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

সাকিবের বাসার গেটে দাঁড়িয়ে আয়াসের প্রস্রাব ও বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাকিব আল হাসানের বাসার সামনের গেটের কাছে দাঁড়িয়ে প্রস্রাব করছেন আ ন ম আয়াস। এ সময় তাকে সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেও শোনা যায়। ভিডিওটি কে ধারণ করেছেন বা প্রথম কোথা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে ২০ সেপ্টেম্বর মাগুরায় আসেন রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াস। বিভিন্ন কর্মসূচি শেষে রাতের দিকে সাকিব আল হাসানের বাসার সামনে যাওয়ার পর ওই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর আগে সাকিব আল হাসানসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করার খবরও আলোচনায় আসে। রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে ওই আবেদন করা হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

তবে সাকিবের বাসার সামনে ঘটে যাওয়া ওই আচরণের সঙ্গে আগের অভিযোগ বা আবেদনের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও এ বিষয়ে আ ন ম আয়াসের কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, দেশের জন্য অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্গীকার লাখো মানুষের

সাকিবের বাসার গেটে দাঁড়িয়ে আয়াসের প্রস্রাব ও বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল

আপডেট সময় ১০:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬