ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপে নিয়ম না মেনে পতাকা ওড়ালে সর্বোচ্চ জরিমানা ৪ লাখ টাকা! সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬টি অপহরণ: টিআইবি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! রামিসা হত্যার ডেথ রেফারেন্সের সিরিয়াল এগিয়ে আনার জন্য বলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারে ঢোকার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী সার্টিফিকেটসর্বস্ব শিক্ষা আর নয়, ক্যাম্পাস থেকেই তৈরি হবে উদ্যোক্তা: প্রধানমন্ত্রী লালমনিরহাটে পুশইনচেষ্টা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিলো এলাকাবাসী ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি ধনকুবের রবিন খুদা  এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা

ভোটকেন্দ্র দখলে চেষ্টা করলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে” — রফিকুল ইসলাম খানের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৬৩৫ বার পড়া হয়েছে

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণ মাটির সঙ্গে মিশিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, এবার আর কোনোভাবে যেনতেন নির্বাচন হতে দেওয়া হবে না, এবং ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে।

সোমবার (৯ জুন) দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, “ভোটকেন্দ্র দখলের দিন শেষ। ফ্যাসিবাদের ভয় দেখিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। দেশের জনগণ এখন জেগে উঠেছে। আগামীর বাংলাদেশে জুলুম, ষড়যন্ত্র ও ভয়ের রাজনীতির কোনো স্থান নেই।”

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর ওপর দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নিপীড়ন চালানো হলেও দলটি আরও শক্তিশালী হয়েছে। “মাওলানা নিজামীসহ আমাদের অনেক নেতাকে হত্যা করা হয়েছে। জামায়াত কি কমেছে? না, বরং আরও বেড়েছে। আজ জামায়াত ক্ষমতার দ্বারপ্রান্তে,” বলেন তিনি।

স্বাধীনতার পর থেকে দেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “যারা-ই ক্ষমতায় এসেছে, তারা জনগণের আশা পূরণ করতে পারেনি। দেশ চালাতে কোনো বিদেশি শক্তির প্রয়োজন নেই। আমাদের নিজেদের শক্তিই যথেষ্ট।”

তিনি অভিযোগ করেন, দেশে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নামে প্রহসন চালানো হয়েছে। “জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হয়েছে। শুধু হাসিনার বিচার করলেই হবে না, যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, বিচারপ্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। খুনিদের কোনো ক্ষমা নেই,”—বলেও তিনি দৃঢ় বার্তা দেন।

তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদের নায়িকা হাসিনা পালিয়ে গেছে। এবার আর সেই ইতিহাস পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে নিয়ম না মেনে পতাকা ওড়ালে সর্বোচ্চ জরিমানা ৪ লাখ টাকা!

ভোটকেন্দ্র দখলে চেষ্টা করলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে” — রফিকুল ইসলাম খানের হুঁশিয়ারি

আপডেট সময় ০৩:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫