ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপে নিয়ম না মেনে পতাকা ওড়ালে সর্বোচ্চ জরিমানা ৪ লাখ টাকা! সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬টি অপহরণ: টিআইবি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! রামিসা হত্যার ডেথ রেফারেন্সের সিরিয়াল এগিয়ে আনার জন্য বলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারে ঢোকার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী সার্টিফিকেটসর্বস্ব শিক্ষা আর নয়, ক্যাম্পাস থেকেই তৈরি হবে উদ্যোক্তা: প্রধানমন্ত্রী লালমনিরহাটে পুশইনচেষ্টা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিলো এলাকাবাসী ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি ধনকুবের রবিন খুদা  এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা

আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই: এনসিপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৮৬৭ বার পড়া হয়েছে

‘শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন আমরাই দেশের সবচেয়ে বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই’-এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।

সোমবার (৯ জুন) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘যারা নতুন করে মাফিয়া হওয়ার স্বপ্ন দেখছেন, এখনই সতর্ক হোন। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায়, তাহলে আমরা আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম ইউ মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম শাহেদ, এনসিপি নেতা দেলোয়ার হোসেনসহ আনোয়ারা-কর্ণফুলীর সংগঠকবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে দুই উপজেলার জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে নিয়ম না মেনে পতাকা ওড়ালে সর্বোচ্চ জরিমানা ৪ লাখ টাকা!

আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই: এনসিপি নেতা

আপডেট সময় ০৬:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫