ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব, সম্মতি রুশ কর্তৃপক্ষের ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ভারতে সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে বিশাল শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরায়েল স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে আপত্তি, বিক্ষোভে নামল ভারতীয় গ্রামবাসী স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগসহ যেকেউ অংশ নিতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন, আমাদের প্রাপ্য সম্মান দিন: ব্রাজিলিয়ান তারকা ‘কনডেম সেলে’ রাখা হলো ফাঁসির আসামি সোহেল-স্বপ্নাকে  ইসরাইলকে লক্ষ্য করে সরাসরি ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে উধাও ছাত্রদল নেতা

আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন, আমাদের প্রাপ্য সম্মান দিন: ব্রাজিলিয়ান তারকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবার বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। সেই অভিযানের আগে দলের প্রতি আরও বেশি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা। এরপর অনুষ্ঠিত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারবারই তাদের যাত্রা শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালে। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিল অংশ নিচ্ছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থেকে। যদিও অতীতের মতো বিশ্ব ফুটবল শাসন করা সুপারস্টারদের উপস্থিতি বর্তমান দলে তুলনামূলক কম।

নিউ জার্সিতে ব্রাজিল দলের বেস ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার গিমারায়েস বলেন, “অন্য কোনো দলের জার্সিতে পাঁচটি বিশ্বকাপজয়ী তারকা নেই। আমাদের দলে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার মতো খেলোয়াড় রয়েছে, যারা বিশ্বের সেরা ক্লাবগুলোর হয়ে খেলছে। তাই আমাদের খেলোয়াড়দের তাদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত।কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পঞ্চম স্থানে থেকে মূল পর্বে জায়গা করে নেয়। তারা শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে ছিল। আগামী শনিবার নিউ ইয়র্কের উপকণ্ঠে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। রিও ডি জেনিরোতে পানামাকে ৬২ গোলে হারানোর পর ওহাইওর ক্লিভল্যান্ডে মিসরকে ২১ ব্যবধানে পরাজিত করেছে তারা।

মিসরের বিপক্ষে গোল করা গিমারায়েস বলেন, “এর চেয়ে ভালো অনুভূতি আর হতে পারে না। আমরা দুটি ম্যাচই জিতেছি এবং ভালো ফুটবল খেলেছি। কিছু বিষয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে, তবে আমরা নিজেদের প্রস্তুত বলেই মনে করছি।তিনি আরও বলেন, “বিশ্বকাপ শুরু হয়ে গেলে আগের সবকিছুই মানুষ ভুলে যায়। আমরা চাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে, যাতে সামনের পথচলার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি হয়।গ্রুপসি’-তে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। এদিকে নেইমার গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও অপেক্ষায় রয়েছে দলটি। বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইনের সাবেক এই তারকার বয়স এখন ৩৪ বছর। বর্তমানে তিনি খেলছেন ব্রাজিলের ক্লাব সান্তোসে। ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি তিনি।

তা সত্ত্বেও নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করে ঝুঁকি নিয়েছিলেন কোচ আনচেলত্তি। কিন্তু পরে পায়ের পেশীতে চোট পেয়ে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান এই ফরোয়ার্ড। এরই মধ্যে স্কোয়াডে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল। উরুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রোমার ফুলব্যাক ওয়েসলি। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে ২৬ বছর বয়সী মিডফিল্ডার এডারসনকে। ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলা এই ফুটবলার বিশ্বকাপ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওয়েসলির দ্রুত সুস্থতা কামনা করে গিমারায়েস বলেন, “বিশ্বকাপে খেলা একজন ফুটবলারের ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জনগুলোর একটি। আমরা আশা করি ওয়েসলি দ্রুত সুস্থ হয়ে ফিরবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব, সম্মতি রুশ কর্তৃপক্ষের

আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন, আমাদের প্রাপ্য সম্মান দিন: ব্রাজিলিয়ান তারকা

আপডেট সময় ১২:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬