ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১ এমপির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের বিক্ষোভ: অবরুদ্ধ ১০, ব্যহত উপজেলা সকল দপ্তরের কার্যক্রম! টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু

নির্বাচন পদ্ধতিতে সংস্কার দাবি চরমোনাই পীরের, পিআর পদ্ধতিতে ইসলামী দলগুলোর ঐক্যের চেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়ে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (চরমোনাই পীর)। মঙ্গলবার (৮ জুলাই) নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক দলের কর্মীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন, স্বৈরাচারবিরোধী বিচার ও কাঠামোগত সংস্কার একসাথে না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি জানান, ইসলামী দলগুলোর মধ্যে ইতোমধ্যেই সংখ্যানুপাতিক পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। এখন সব ইসলামী দলকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে, যেন তারা একই প্রতীকে নির্বাচন করতে পারে। তার ভাষায়, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব দল ও জনগণকে নিয়ে একটি কার্যকর রাজনৈতিক মঞ্চ গঠনের লক্ষ্যে কাজ করছে ইসলামী আন্দোলন।

দেশ পরিচালনার ক্ষেত্রে প্রচলিত দলগুলো মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন চরমোনাই পীর। তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের সংস্কৃতি রোধে তারা ব্যর্থ হয়েছে। এখন কেবল ব্যক্তি বা দল পরিবর্তনে হবে না, বদলাতে হবে নীতি ও আদর্শ। ইসলামকেই তিনি শান্তি ও মুক্তির একমাত্র পথ হিসেবে উল্লেখ করেন।

সংসদে সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, পিআর পদ্ধতি অনুসরণ করলে তা সম্ভব। সব সংস্কার একদিনে সম্ভব না হলেও, জরুরি বিষয়গুলো সামনে এনে নির্বাচন প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

কবর জিয়ারত শেষে তিনি নিহত ইসলামী আন্দোলনের কর্মী গোলাম মোস্তফার পরিবারকে এক লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। পাশাপাশি ওই পরিবারটির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১

নির্বাচন পদ্ধতিতে সংস্কার দাবি চরমোনাই পীরের, পিআর পদ্ধতিতে ইসলামী দলগুলোর ঐক্যের চেষ্টা

আপডেট সময় ১২:০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫