ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘কখনো হাল না ছাড়া’ এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি আর্জেন্টিনার ম্যাচে ইংলিশ রেফারিদের রাখছে না ফিফা ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া আমাকে হত্যা করা হলে ইরানে নজিরবিহীনভাবে বোমা মারার নির্দেশ দিয়ে রেখেছি: ট্রাম্প সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৪৩ সশস্ত্র ব্যক্তি নিহত ইরানকে হরমুজ উন্মুক্ত করতে আহ্বান যুক্তরাষ্ট্রের সুসংবাদ পেল আর্জেন্টিনার, দুঃসংবাদ সুইজারল্যান্ডের আমরা ফ্রান্সকে ভয় পাই না, ভয়টা তাদেরই হওয়া উচিত: ইয়ামাল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

বিশ্বকাপে শীর্ষ ১৫ দলের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে শেষ আটে উঠলেও এখন পর্যন্ত ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কোনো প্রতিপক্ষের মুখোমুখি হয়নি লিওনেল মেসির দল। গ্রুপ পর্বে তুলনামূলক নিচের সারির দলগুলোর বিপক্ষে খেলেই নকআউটে ওঠে আলবিসেলেস্তেরা। এরপর শেষ ষোলোতে মিশরকে হারিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

ফলে এবারের বিশ্বকাপে এখনো সত্যিকারের বড় পরীক্ষার মুখে পড়েনি আর্জেন্টিনা—এমন আলোচনা চলছে ফুটবল মহলে। সমালোচকদের মতে, তুলনামূলক সহজ ড্রয়ের সুবিধা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শিরোপার পথে শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।

সেই পরীক্ষার প্রথম ধাপ হতে পারে কোয়ার্টার ফাইনাল। যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই ম্যাচেই বোঝা যেতে পারে, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মেসিদের প্রস্তুতি ঠিক কতটা শক্তিশালী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘কখনো হাল না ছাড়া’ এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি

বিশ্বকাপে শীর্ষ ১৫ দলের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা

আপডেট সময় ১০:৩০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬