ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের নতুন কোচ জেসুস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর নতুন পথের সন্ধানে পর্তুগাল। স্পেনের কাছে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর দায়িত্ব ছেড়েছেন প্রধান কোচ রবার্তো মার্টিনেজ। আর সেই শূন্যস্থান পূরণে সবচেয়ে আলোচিত নাম—অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুস।

এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, পর্তুগিজ গণমাধ্যম আ বোলা এবং ইএসপিএন জানিয়েছে, জেসুসকেই জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা জানিয়েছেন, নতুন কোচ এমন একজন হবেন, যিনি পর্তুগিজ ফুটবলকে গভীরভাবে বোঝেন এবং জাতীয় দলের জয়ের মানসিকতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন। তার আশা, সপ্তাহের শেষ দিকেই এ বিষয়ে ইতিবাচক খবর মিলবে।

৭১ বছর বয়সী জর্জ জেসুসের জাতীয় দল পরিচালনার অভিজ্ঞতা না থাকলেও ক্লাব ফুটবলে তার সাফল্যের তালিকা ঈর্ষণীয়। বেনফিকার হয়ে জিতেছেন একাধিক লিগ শিরোপা, ফ্ল্যামেঙ্গোকে এনে দিয়েছেন ঐতিহাসিক সাফল্য, আর আল হিলালকে জিতিয়েছেন ঘরোয়া ট্রেবল। সবশেষে আল নাসরকে সৌদি প্রো লিগের শিরোপা জেতানোর পর বর্তমানে তিনি ফ্রি এজেন্ট।

বিশ্বকাপে প্রত্যাশার ধারেকাছেও যেতে না পারা পর্তুগাল এখন দ্রুত ঘুরে দাঁড়াতে চায়। সামনে রয়েছে নেশনস লিগ, এরপর ইউরো এবং ২০৩০ সালের ঘরের মাঠের বিশ্বকাপ। তাই নতুন কোচের হাত ধরেই জয়ের নতুন অধ্যায় শুরু করার স্বপ্ন দেখছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পর্তুগালের নতুন কোচ জেসুস

আপডেট সময় ০৪:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬