ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস, মাসে লোকসান ১২ লাখ! সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

১৫ আগস্ট কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না: পিনাকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৮৭৮ বার পড়া হয়েছে

আগামী ১৫ আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। আজ শনিবার (৯ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এমনটা জানান তিনি। পিনাকী লিখেছেন, ‘১৫ আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না। ধানমণ্ডি ৩২ নাম্বার অভিমুখে যেই মহাপুরুষই আসুক বা আসার চেষ্টা করুক, পরিণতি ভালো হবে না। মাইন্ড ইট। ঢাকা শহরকে আরেকটা যুদ্ধক্ষেত্র বানাইয়েন না। মেহেরবানি করে।’

পিনাকী আরো লিখেছেন, ‘মনে রাখবেন ধানমণ্ডি ৩২ নাম্বার ফ্যাসিবাদের তীর্থস্থান। ফ্যাসিবাদের তীর্থস্থানের যেকোনো গ্লোরিফিকেশনের প্রচেষ্টাকে সর্বশক্তি দিয়ে জনগণ রুখে দেবে। কোনো কন্সিকুয়েন্সের কথা চিন্তা না করেই। ইনকিলাব আভিতক জিন্দা হ্যায়।’

আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ‘৭১ মঞ্চ’ ব্যানারে ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে যাচ্ছেন, এমন খবর ছড়িয়ে পড়ে। তবে জেড আই খান পান্না এই দাবি অস্বীকার করেছেন। গতকাল শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘৭১ মঞ্চের নামে ড. কামাল হোসেন ও আমার নাম যুক্ত করে ১৫ আগস্টে ৩২ নম্বরে যাওয়ার কথা বলা সঠিক নয়।’

গত বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ল কমদামি সিগারেটের দাম

১৫ আগস্ট কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না: পিনাকী

আপডেট সময় ০৪:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫