ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সেন্ট মার্টিন–শাহপরীর দ্বীপে ভেসে এলো ৩ অর্ধগলিত মরদেহ ‘অবৈধ’ ইসরায়েলিদের তৈরি পণ্য নিষিদ্ধ করল আয়ারল্যান্ড আর্জেন্টিনা–মিশর বিতর্কে মুখ খুলল ফিফা ৬ মিনিট সময় পেলে তুমি কী করবে? জবাবে মামদানি বললেন, মিসরের ডাকাতির শিকার হওয়ার রিপ্লে দেখব শিল্পচর্চাকেই নিজের স্বপ্নপূরণের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি: সালমান মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট বিশ্বকাপে জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রকে তুলোধোনা করলেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে ‘ফিফানিক’ বিতর্ক, ফিফাকে ধুয়ে দিলেন তারকারা আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী ‘আমি ইরানের এক নম্বর টার্গেট’—মৃত্যু আশঙ্কায় ট্রাম্প

‘আমরা এখানেই মরবো, তবুও গাজা ছেড়ে যাব না’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত গাজা সিটিতে সম্পূর্ণ দখলদারিত্বের পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েল। এরপরই ফুঁসে উঠেছে স্থানীয় ফিলিস্তিনিরা। প্রয়োজনে এই গাজায় মৃত্যুকে বরণ করতে প্রস্তুত, তবুও গাজা ছেড়ে না যাওয়ার আহ্বান বেশিরভাগ ফিলিস্তিনির।

ফিলিস্তিনি রাজাব খাদের বলেছেন, তিনি জোরপূর্বক গাজা ছেড়ে যেতে রাজি নন। ‘ইসরায়েল গাজায় আমাদের দেহ ও আত্মা ছাড়া কিছুই পাবে না। আমরা এখানেই মরব। আমি দক্ষিণ গাজায় যাব না।’

‘আমি দক্ষিণ গাজায় গিয়ে কুকুর ও অন্যান্য প্রাণীদের মতো রাস্তায় থাকতে চাই না। আমরা মানুষ, ইসরায়েল ও বিশ্বের অন্যান্য মানুষের মতো বেঁচে থাকার ও টিকে থাকার অধিকার চাই।’

একই অনুভূতি প্রকাশ করেছেন আহমেদ হিরজ, যিনি বলেছেন যে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি ও তার পরিবার অন্তত আটবার বাস্তুচ্যুত হয়েছেন। ‘এখন আমরা এখানে আছি, আর ইসরায়েল আমাদের আবার উচ্ছেদ করতে চাইছে। আমরা কোথাও যাব না’।

‘আল্লাহর কসম, আমি একশ’বার মৃত্যুর মুখোমুখি হয়েছি, তাই আমার জন্য এখানে মরাই ভালো। আমি কখনো এ স্থান ছাড়ব না,’ তিনি বলেন। ‘আমরা ভোগান্তি, ক্ষুধা, নির্যাতন ও করুণ অবস্থার মধ্য দিয়ে গিয়েছি। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো—এখানেই মরব।’ সূত্র: আল জাজিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সেন্ট মার্টিন–শাহপরীর দ্বীপে ভেসে এলো ৩ অর্ধগলিত মরদেহ

‘আমরা এখানেই মরবো, তবুও গাজা ছেড়ে যাব না’

আপডেট সময় ০৫:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫