ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত, কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন অলি আহমদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২২:১১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে মনোনীত করা হয়েছে।

রোববার দুপুরে রাজধানীতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের নেতাদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তার নাম চূড়ান্ত করা হয়।

প্রার্থী ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জোটের নেতাদের পাশাপাশি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান অলি আহমদ। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি পরীক্ষিত এবং তার বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই। এ কারণেই জোটের নেতারা তাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন বলে জানান তিনি।

অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় নয়, জনগণের স্বার্থ রক্ষাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের মানুষের সঙ্গে কখনো বেইমানি করবেন না বলেও অঙ্গীকার করেন তিনি।

বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত, কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন অলি আহমদ

আপডেট সময় ০৪:২২:১১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬