ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়’য’ন্ত্র’তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত বিএনপির প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল নির্বাচিত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কলকাতার কাছে মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা বাবুনগর মাদ্রাসায় শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: সমাজকল্যাণমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী

রাজনীতিবিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিরোধী দল আগের মতোই ভূমিকা পালন করছে এবং এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দল সব সংকটের তাৎক্ষণিক সমাধান চায়। তবে জনগণের সংখ্যাগরিষ্ঠ ম্যান্ডেট পাওয়া দল বিএনপি। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন বিরোধী দল এ নিয়ে কথা বলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গ্যাস সংকট প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সংকট সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে। তবে এ জন্য কিছুটা সময় প্রয়োজন। তাই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুসহ অনেক মানুষ নিহত হয়েছেন। গত ১৭ বছরে মামলা, গুম ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। পাশাপাশি আমেরিকা-ইরান যুদ্ধের প্রভাবেও বাংলাদেশ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। এসব সংকট কাটিয়ে দেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলে মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকরা অনেক বিষয় লিখতে পারেননি। এখন তারা সত্য-মিথ্যা সবই লিখতে পারছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

রাজনীতিবিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬