ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাতের শুরুতেই হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরে আন্তরিকতা প্রকাশ করেন তিনি।

রোববার (৯ আগস্ট) বেলা ৩টার দিকে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিঅ্যান্ডবি মাঠে হেলিকপ্টারে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সড়কপথে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় যান।

মাদ্রাসায় পৌঁছালে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, তাঁর ছেলে ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরেন তারেক রহমান। এতে সাক্ষাতের শুরুতেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।

পরে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সাক্ষাতে দেশের সামগ্রিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীকে ঘিরে সকাল থেকেই বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তাঁর আগমন ও হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬