ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস, মাসে লোকসান ১২ লাখ! সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

তারা দুজন আমার লাইফের পার্ট: শাকিব খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। বিশেষ করে তার ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীতের কিছু ঘটনা, ‘অপূর্ণ প্রেম’ এবং ব্যক্তিজীবনের ভুল নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।

দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা, ব্যক্তিজীবনের টানাপোড়েন এবং চলচ্চিত্রশিল্প নিয়ে কথা বলতে গিয়ে শাকিব খান জানান, জীবনে এমন অনেক কিছু ঘটেছে, যেগুলো এখন ফিরে তাকালে ভুল বলে মনে হয়। তবে সেই ভুলগুলো ঠিক কী, তা স্পষ্ট করেননি তিনি।

ব্যক্তিজীবনে কোনো ভুল করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম।’ তার ভাষ্য, অনেক কথা তিনি নিজে বলার আগেই মানুষের কাছে পৌঁছে যায়। ফলে নিজের কথা বলার সুযোগ পাওয়ার আগেই নানা আলোচনা তৈরি হয়।

অতীতের দিকে ফিরে তাকালে অনেক সময় আফসোস হয় জানিয়ে শাকিব খান বলেন, সেই ভুলগুলো না হলে হয়তো বর্তমান জীবন আরও স্বাভাবিক ও সহজ হতে পারত। তবে ভুল মানুষের জীবনেরই অংশ।

তিনি আরও বলেন, একান্তে নিজের সঙ্গে বসলে অতীতের নানা হিসাব-নিকাশ তাকে পীড়া দেয়। কিন্তু চাইলেও জীবনের অনেক ঘটনা আর পরিবর্তন করা সম্ভব নয়। কোনো বিষয়কে ভুল হিসেবে বুঝতে পারার পর সেটি জেনেশুনে আবার করার সুযোগ থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়েও প্রশ্ন করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, তারা দুজনই তার জীবনের অংশ। তবে তাদের নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না। বিষয়গুলো নিজের মধ্যেই রাখতে পছন্দ করেন তিনি। দেখা হলে মাঝে মাঝে তাদের সতর্ক করেন বলেও জানান শাকিব খান।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অতিরঞ্জিত প্রচারের বিষয়েও কথা বলেন এই অভিনেতা। তার দাবি, কোনো ঘটনা ঘটার আগেই অনেক সময় তা ছড়িয়ে পড়ে। এমনকি বাস্তবে কোনো সম্পর্ক নেই—এমন ঘটনাতেও তার নাম জড়িয়ে দেওয়া হয়। এসব অতিরঞ্জিত প্রচারের কারণেই তিনি এখন অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন বলে জানান শাকিব খান।

এদিকে শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’ নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ রয়েছে। সিনেমাটি আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ল কমদামি সিগারেটের দাম

তারা দুজন আমার লাইফের পার্ট: শাকিব খান

আপডেট সময় ১২:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬