ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাক্ষ্যগ্রহণ পেছালেন আদালত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় চিত্রনায়িকা পরীমনির জেরা পিছিয়ে গেছে। নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে না পারায় রোববার ঢাকার নবম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেরার পরবর্তী দিন আগামী ৩০ নভেম্বর ধার্য করেছেন।

সকাল ১১টার দিকে পরীমনির আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল জেরার জন্য আদালতে আসবেন। পরে দুপুর ১২টায় জেরার সময় নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত সময়ে যানজটে আটকে থাকায় পরীমনি আদালতে পৌঁছাতে পারেননি। এর মধ্যে মামলার অন্যান্য কার্যক্রম শেষ হয়ে আসামিরাও আদালত ত্যাগ করেন। ফলে এদিন তার জেরা আর হয়নি।

মামলার তিন আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা বর্তমানে জামিনে রয়েছেন। এদিন শহীদুল আলম আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে তা মঞ্জুর করা হয়।

২০২১ সালের জুনে সাভারের বিরুলিয়ায় তুরাগ নদের তীরে বোট ক্লাবে হেনস্তার অভিযোগ করেন পরীমনি। পরে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন তিনি।

তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়। মামলাটির বিচার রুদ্ধদ্বার কক্ষে চলছে। একই বছরের ২৯ নভেম্বর সাক্ষ্য দেওয়া শুরু করেন পরীমনি। এবার তার জেরা হওয়ার কথা থাকলেও সময়মতো আদালতে উপস্থিত হতে না পারায় তা পিছিয়ে গেল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাক্ষ্যগ্রহণ পেছালেন আদালত

আপডেট সময় ০৪:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬