ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান চাকরি পেলেন জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য অবশেষে নারী কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ইনফান্তিনো ২০২৬ নিয়ে বাবা ভাঙ্গার ৫ ভবিষ্যদ্বাণী, মিলে গেছে ২টি এসএসসি ও সমমানের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে হেলিকপ্টারে কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে অস্ত্র ‘কমে যাওয়ায়’ উৎপাদন বাড়ানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো পথ নেই: ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

এবার বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর পেয়েই যুক্তরাষ্ট্র থেকে দ্রুত নিজের শহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। প্রিয় বাবাকে শেষ বিদায় জানানো এবং শোকের এই সময়ে পরিবারের পাশে থাকতেই আর্জেন্টিনায় ফিরেছেন তিনি। বুধবার সকালে ফোর্ট লডারডেল থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হন তিনি। দীর্ঘ যাত্রা শেষে রাত ৮টার কিছু পর নিজের শহর রোজারিওতে পৌঁছান মেসি।

সারা ক্যারিয়ারে ছেলের পাশে থাকা হোর্হেকে শেষবারের মতো বিদায় জানাতেই দেশে ফিরেছেন মেসি। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের পাশে থাকাও তার কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে মা সেলিয়ার পাশে থাকতে চেয়েছেন তিনি। হোর্হের শেষ বিদায়ের আয়োজন রাখা হয়েছে একেবারেই পারিবারিক পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। তবে মেসির বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রোজারিওর কবরস্থানের সামনে ভিড় করতে শুরু করেন অসংখ্য ভক্ত। প্রিয় তারকার পরিবারের প্রতি সমর্থন জানাতে এবং হোর্হেকে শেষ শ্রদ্ধা জানাতেই সেখানে জড়ো হন তারা।

এই কঠিন সময়ে মেসি পরিবারের পাশে দাঁড়িয়েছে পুরো ফুটবল বিশ্বও। হোর্হের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে শোকবার্তা ও সমবেদনা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব ও সংগঠন হোর্হে মেসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। হোর্হের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মেসির মায়ামিতে ফেরার কথা রয়েছে। তবে তাকে দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে কোনো চাপ দিচ্ছে না ইন্টার মায়ামি। ক্লাবটি এই কঠিন সময়ে মেসিকে পরিবারের সঙ্গে থাকার পূর্ণ সুযোগ দিয়েছে।

মেসির জীবনে হোর্হের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে ছেলের ফুটবল ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে তিনি পাশে ছিলেন। মেসির সাফল্যের পেছনে নীরবে কাজ করে যাওয়া এই মানুষটি কখনোই প্রচারের আলোয় আসতে চাননি। বরং আড়ালে থেকেই ছেলেকে সাহস ও সমর্থন দিয়ে গেছেন। হোর্হের বিদায়ে তাই শুধু মেসি পরিবার নয়, শোকাহত পুরো ফুটবল বিশ্ব। বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে ফিরে মেসি যেন আবারও ফিরে গেলেন সেই শহরে, যেখান থেকে শুরু হয়েছিল তার স্বপ্নের পথচলা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আপডেট সময় ০৯:৩৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬