ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন বাইডেন ১০ ছাত্রদল নেতাকে বেধ’ড়’ক পি’টি’য়ে হাসপাতালে পাঠাল নি’ষি’দ্ধ ছাত্রলীগ তারা দুজন আমার লাইফের পার্ট: শাকিব খান শ্রীলঙ্কায় বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ, ভাইরাল নেট দুনিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ তথ্যপ্রবাহ বন্ধে পলককে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ ওবায়দুল কাদের কাদের ইন্টারনেট স্লো করে দিতে বললে-পলক বলেন, নেত্রীর পারমিশনটা নিয়ে নেই নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী কর্মী দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট?

শ্রীলঙ্কায় বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ, ভাইরাল নেট দুনিয়ায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অলরাউন্ডার সাকিব আল হাসান ২২ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি। এবার বিদেশে তাঁর বাংলাদেশের পতাকায় অটোগ্রাফ দেওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।

সাকিব এখন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। কলম্বোর প্রেমাদাসায় গত রাতে গল গ্যালান্টসজাফনা কিংস ফাইনাল শেষে সাকিব ড্রেসিংরুমে যাচ্ছিলেন, তখন গ্যালারি থেকে ডাকেন এক বাংলাদেশি ভক্ত। দেশের লালসবুজের পতাকা দেখে ৩৯ বছর বয়সী তারকা অলরাউন্ডার ছুটে যান গ্যালারির দিকে। বাংলাদেশের পতাকার ওপর দিলেন অটোগ্রাফ।

শুধু জার্সিতেই অটোগ্রাফ নয়, এক খুদে ভক্তের আবদারও পূরণ করেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দেখে সেই ভক্ত ছোট্ট এক ব্যাট তুলে দেন তাঁর হাতে। সাকিব সেখানেও দিলেন অটোগ্রাফ। দল জাফনা কিংস রানার্সআপ হলেও বাংলাদেশের পতাকায় অটোগ্রাফ, ভক্তের ব্যাটে অটোগ্রাফসাকিবের এসব কাজ নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। গত রাত থেকেই সামাজিক মাধ্যমে তা ভাইরাল।

ম্যাচ শেষে সাকিবের ব্যস্ততা যেন আরও বেড়ে যায়। ফোনে যেন কার সঙ্গে কথা বলতে থাকেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। পুরস্কার বিতরণী মঞ্চে গিয়ে সর্বোচ্চ ডট বলের পুরস্কার গ্রহণ করেন তিনি। জাফনা রানার্সআপ হলেও ফাইনালে ২৪ বলের মধ্যে ১৫ বল ডট দেন সাকিব। ৪ ওভারে ১৫ রান খরচ করে নেন ২ উইকেট। গল গ্যালান্টসের টমাস রজার্স ও দিনুরা কালাপাহানার উইকেট দুটি তুলে নেন সাকিব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন বাইডেন

শ্রীলঙ্কায় বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ, ভাইরাল নেট দুনিয়ায়

আপডেট সময় ১১:৫২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬