ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বহিষ্কৃত গাজী নজরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কি না জানালেন শিশির মনির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রোববার (৯ আগস্ট) হাইকোর্টের অ্যানেক্স ভবনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের অসঙ্গতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, জামায়াতের মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন।

এদিকে, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে পরিণত করতে সরকারের অনুমোদিত নতুন খসড়া নিয়েও সমালোচনা করেন এই আইনজীবী। তার দাবি, প্রস্তাবিত আইনটি আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় পিছিয়ে রয়েছে।

তিনি বলেন, নতুন খসড়ায় গুমের তদন্তের দায়িত্ব পুলিশের ওপর দেওয়া হয়েছে। পাশাপাশি এ-সংক্রান্ত তথ্যভান্ডার সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে রাখায় তদন্তের নিরপেক্ষতা ও তথ্য প্রকাশ নিয়ে শঙ্কা তৈরি হতে পারে।

শিশির মনিরের মতে, গুমের মতো গুরুতর অভিযোগের কার্যকর তদন্ত ও প্রতিকার নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট আইনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তব্যবস্থার পাশাপাশি তথ্য সংরক্ষণ ও প্রকাশের ক্ষেত্রেও যথাযথ নিশ্চয়তা থাকা প্রয়োজন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিষ্কৃত গাজী নজরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কি না জানালেন শিশির মনির

আপডেট সময় ০৩:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬