বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের অনুরোধে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় অনশন কর্মসূচি শেষ করেন। নির্বাচন ভবনের মূল ফটকে এসে সালাউদ্দিন আহমদ তারেককে পানি পান করিয়ে অনশন ভাঙান।
এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, “আগামীকাল আপিল আবেদন করা হবে। কয়েকটি অফিসের মধ্যে সংস্কারও করা হবে। তাই এখন তোমার অনশন ভাঙা উচিত।”
অনশন ভাঙার পর তারেককে সমর্থকরা অ্যাম্বুলেন্সে করে নির্বাচন ভবনের সামনে থেকে সরিয়ে নেন।

ডেস্ক রিপোর্ট 





















