ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৮১৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে আনন্দপুর ও কাকাইলছেও গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে হওয়া এ ঘটনায় একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।

পুলিশ জানায়, কুমোদপুর গ্রামের বাসিন্দা ও কাকাইলছেও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়া তার ফেসবুক আইডিতে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমানকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। অভিযোগ রয়েছে, সেখানে তিনি স্থানীয় এক বিএনপি নেতাকে উদ্দেশ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

এ নিয়ে সোমবার সন্ধ্যায় আনন্দপুর গ্রামের যুবদল কর্মী আল আমিন সওদাগরের সঙ্গে হান্নান মিয়ার কথা–কাটাকাটি হয়। এর জেরেই মঙ্গলবার দুপুরে দুই গ্রামের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে কুমোদপুরের রাসেল মিয়া (৪৫) গুরুতর আহত হন। পরে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

আপডেট সময় ০৬:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫