ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এমপি প্রার্থীকে ‘দুনিয়ায় আল্লাহর পাঠানো ফেরেশতা’ বললেন বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামকে ‘আল্লাহর পাঠানো ফেরেশতা’ উল্লেখ করে বক্তব্য দিয়েছেন ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আল হেলাল।

সোমবার রাতে ভোলাহাট উপজেলার কালিতলা বাজারে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ভোলাহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক, সাবেক এমপি আমিনুল ইসলাম।

বক্তৃতায় আল হেলাল বলেন, “চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের তিন থানায় আমিনুল ইসলামের মতো ভালো মানুষ নেই। তিনি আমাদের গর্ব। মনে হয় আল্লাহ তাকে ফেরেশতা হিসেবে পাঠিয়েছেন।” তিনি আরও দাবি করেন, আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী—এ নিয়ে কোনো সন্দেহ নেই।

তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমিনুল ইসলাম কোনো অনিয়ম বা দুর্নীতি করেছেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।”

সরকার ও দুই শীর্ষ নারী নেত্রীকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার জন্য সারাবিশ্বের মানুষ দোয়া করছে, অন্যদিকে শেখ হাসিনার বিপক্ষে জনগণ ক্ষুব্ধ। দলের সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরাফাত সানি প্রমুখ।

বক্তব্য প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা বলেন, “দলের প্রার্থীর উপস্থিতিতে এমন মন্তব্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এটি সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য। বিএনপি সবসময় এ ধরনের বক্তব্যের নিন্দা জানায়।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

এমপি প্রার্থীকে ‘দুনিয়ায় আল্লাহর পাঠানো ফেরেশতা’ বললেন বিএনপি নেতা

আপডেট সময় ১০:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫