ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়াকে নামাতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা কানাডার ঐতিহাসিক ৬-০ জয়, ডেভিডের হ্যাটট্রিক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা, পুলিশের সতর্কবার্তা বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হাইকমিশনার/বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটেন ৯ জনের কাতারের জালে কানাডার ৪ গোল  সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী উঠান বৈঠক চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপি নেতা হারুনুর রশিদ (৬৩)। ঘটনা ঘটেছে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকায়।

হারুনুর রশিদ লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় তিনি কৃষক। তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নারীদের সঙ্গে আয়োজিত উঠান বৈঠকের সময় হারুনুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “হারুনুর দলের প্রতি অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং পরিবারের পাশে থাকব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি

এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা

আপডেট সময় ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫