ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই, রয়ে গেছে তার কণ্ঠের স্মৃতি ও কাজ: জামায়াত আমির বিদ্যুতের এত খারাপ অবস্থা ১০-১২ বছরেও দেখি নাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলবে না’, মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকির ইঙ্গিত পাওয়া একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ শোনা গেছে বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে। তবে অডিওতে থাকা কণ্ঠটি প্রকৃতপক্ষে তার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অডিওতে কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে একজনকে বলতে শোনা যায়, “লোহাগাড়ায় কোনোভাবেই সংসদ সদস্য আসতে পারবেন না। তিনি এলে পায়ে গুলি করে জবাব দেওয়া হবে।”

এর জবাবে অপর ব্যক্তির কণ্ঠে, যেটিকে আরমান উদ্দিনের বলে ধারণা করা হচ্ছে, বলতে শোনা যায় যে তিনি একাধিকবার সংসদ সদস্যকে লোহাগাড়ায় না আসার অনুরোধ করেছিলেন। তবে জনগণের অনুরোধের কারণে সংসদ সদস্য সেখানে যেতে বাধ্য হন বলে উল্লেখ করা হয়।

অডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে আরমান উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ছিদ্দিকী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। পুলিশ এখনো কোনো অডিও লিংক বা আনুষ্ঠানিক তথ্য পায়নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা তথ্য জমা পড়েনি। একইভাবে লোহাগাড়া থানার দায়িত্বশীল কর্মকর্তারাও এ ধরনের কোনো অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

ফাঁস হওয়া অডিওটির সত্যতা যাচাই বা এ ঘটনায় কোনো তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে লোহাগাড়া ও সাতকানিয়ার সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগ ক্রমেই বাড়ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল

ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি

আপডেট সময় ১২:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬