ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে দুই রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা সংস্কার বাস্তবায়ন না হলে এই ইস্যুতে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার ব্রাজিলের ম্যাচে থাকবে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিনে ইয়ামাল রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল, আজ থেকেই কার্যকর ‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি মোহাম্মদপুরে অফিসে ঢুকে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি, ভাঙচুর

নিজেকে প্রার্থী ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার হলেন ইসলামী আন্দোলন নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৬৭০ বার পড়া হয়েছে

নিজেকে পটুয়াখালী -৪ আসনে সংসদ প্রার্থী ঘোষণা করে সংবাদ সম্মেলনের চার ঘন্টার মধ্যে ইসলামী আন্দোলন নেতা পটুয়াখালী সদর আসনের প্রার্থী হাবিবুর রহমান বহিষ্কার।

কেন্দ্র ঘোষিত প্রার্থী থাকা সত্ত্বেও নিজেকে পটুয়াখালী-৪ (কলাপাড়া- রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য প্রার্থী ঘোষণার চার ঘন্টার ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদার কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তাঁকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পদ থেকেও প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় পটুয়াখালী পৌরসভার ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে তাঁকে বহিষ্কার করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)–এর নির্দেশে এবং ৮ ডিসেম্বর জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ চূড়ান্ত করা হয়।

একই সিদ্ধান্তে মুফতি হাবিবুর রহমানের স্থলে পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী–১ আসনে ইসলামী আন্দোলনের নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য সোমবার বিকেলে চারটায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে মুফতি হাবিবুর রহমান পটুয়াখালী ৪ (কলাপাড়াও রাঙ্গাবালী) আসন থেকে নিজেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। বিষয় টি কলাপাড়া উপজেলার সর্বত্র আলোচনার বিষয়ে পরিনত হয়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ইতিবাচক ও নেতিবাচক আলোচনা সমালোচনা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে দুই রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত

নিজেকে প্রার্থী ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার হলেন ইসলামী আন্দোলন নেতা

আপডেট সময় ১২:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫