ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে দুই রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা সংস্কার বাস্তবায়ন না হলে এই ইস্যুতে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার ব্রাজিলের ম্যাচে থাকবে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিনে ইয়ামাল রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল, আজ থেকেই কার্যকর ‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি মোহাম্মদপুরে অফিসে ঢুকে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি, ভাঙচুর

মানুষের দোয়ায় বেঁচে আছেন খালেদা জিয়া, সাবেক এমপি রুবেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সারা দেশের মানুষের দোয়ায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে আছেন। খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাহফিলে সবার কাছে দোয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।

তিনি বলেন, ১৭ বছরে দেশে কোনো ওয়াজ মাহফিল করতে দেননি আওয়ামী লীগ। ধর্মীয় কাজে বাধা সৃষ্টি করেছে।

বিএনপির নেতাকর্মীদেরকে মামলা দিয়ে হয়রানি নির্যাতন করেছে আওয়ামী লীগ। ধানের শীষ প্রতীকে ভোট দিলেই দেশের গরিব মেহনতি মানুষের উন্নয়ন হয়। তাই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টায় খামারিয়া পাড়া তরুণ ছাত্রদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল এসব কথা বলেন। ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক মো. ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রেজুয়ান উল্ল্যাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফিসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মুসল্লি উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে দুই রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত

মানুষের দোয়ায় বেঁচে আছেন খালেদা জিয়া, সাবেক এমপি রুবেল

আপডেট সময় ০১:৪১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫