ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় বড় কর্মকর্তার মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে

কাশ্মীর ইস্যুতে চলমান পাক-ভারত উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের গোলাবর্ষণে ভারত শাসিত কাশ্মীরে নিহত হয়েছেন এক সরকারি কর্মকর্তা। ভারতীয় সরকারি কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

সামাজিকমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী এ তথ্য দিয়ে শোক ও দুঃখ প্রকাশ করে লিখেছেন, গতকালই উপ-মুখ্যমন্ত্রী ও ওই কর্মকর্তা একটি অনলাইন সভায় যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি।

আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে, যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছে বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এরজন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত। তবে তা নাকচ করে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। এ ছাড়া প্রতিদিনই চলে দুদেশের সীমান্তে গোলাগুলি। এরপর আজ শনিবার (১০ মে) ভোরে ভারতে সামরিক হামলা ‘বুনিয়ান মারসুস’ চালায় পাকিস্তান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় বড় কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০২:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫