ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী জামায়াতের চিঠিতে এমপি নজরুল ইসলামের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর একদিনের রিমান্ড অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম: মিঠুন নামাজ পড়ে শিশু কলিকে ধর্ষণ, ১৫ মিনিটের মধ্যে হত্যা: তদন্ত কর্মকর্তা প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছানোর আগে জ্যাকসন হাইটসে উত্তেজনা নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জ্বালানির দাম বাড়ায় যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

ধর্মের ভিত্তিতে বিভেদের দেয়াল থাকবে না”—বড়লেখায় মতবিনিময় সভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

ধর্মের ভিত্তিতে আর কোনো বিভেদ নয়, বরং সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল সোমবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে জামায়াত আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা এ দেশেই জন্মগ্রহণ করেছি। জন্মসূত্রেই আমরা এ দেশের মর্যাদাবান নাগরিক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—এই চার ধর্মের অনুসারীদের মিলেই বাংলাদেশ। মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।”

৫ আগস্টের পর থেকে তার অনুপস্থিতি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, “আমাকে শুধু জনগণই নয়, আমার পরিবার—বাবা-মা, স্ত্রী-সন্তানরাও পায়নি। এটা শুধু আমার ব্যক্তিগত কোনো বিষয় নয়, আমাদের অনেকের সঙ্গেই এমন হয়েছে। আমাদের স্বাভাবিকভাবে বসবাস করতে দেওয়া হয়নি। অথচ আমি চোর, ডাকাত, দখলদার, চাঁদাবাজ, খুনি কিংবা সন্ত্রাসী কেউই নই। আমাকে কেন একাধিকবার কারাগারে পাঠানো হলো?”

তিনি আরও বলেন, “আমাদের সমাজের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে দেওয়া হয়নি। তারপরও আমরা যেখানেই দুঃখী মানুষের খবর পেয়েছি, পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

সভায় ডা. শফিক বরগুনার একটি মর্মান্তিক ঘটনার বিবরণ দেন। তিনি বলেন, “সেখানে পঞ্চম শ্রেণির এক মেয়েকে ধর্ষণ করা হয়। মামলা করায় তার বাবাকে খুন করা হয়েছে। মেয়েটির মা তিন শিশুসন্তান নিয়ে অসহায় অবস্থায় পড়ে গেছেন। আমি নিজে সেখানে গিয়েছিলাম। ওই কোলের শিশুটিকে কোলে নিয়ে আমি বলেছি—এই শিশুর দায়িত্ব আমি নিলাম। এখন আমাদের সংগঠন তার মাসিক খরচ বহন করছে।”

সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল বাছিত। সভায় বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, ঢাকার পল্টন থানা আমির শাহিন আহমদ খান, উপজেলা নেতৃবৃন্দ আব্দুল্লাহ আল মাফুজ সুমন, আব্দুল মুহাইমিন ও মো. কামাল উদ্দিন।

সভায় বড়লেখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার পাল, সহ-সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক গীতেশ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মুক্তাসান বিশ্বাস এবং হ্যাডম্যান কেমেডি সুমেরও বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ধর্মের ভিত্তিতে বিভেদের দেয়াল থাকবে না”—বড়লেখায় মতবিনিময় সভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৩:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫