ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে: সেনা প্রধান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা শান্তিরক্ষায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির ৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কর্মসূচি শুক্রবার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামীকাল শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর রাজধানীতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে হেফাজতের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং দেশের সার্বভৌমত্বে হুমকি স্বরূপ।

হেফাজতের পক্ষ থেকে বলা হয়, “এ ধরনের কার্যালয় মূলত বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রচেষ্টা। এটা কখনোই মেনে নেওয়া যাবে না। স্বাধীন দেশের অভ্যন্তরে এমন হস্তক্ষেপ প্রতিরোধ করতে হবে দেশের সচেতন জনগণকে।”

ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা জুনায়েদ হাবিব এবং সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক এক যৌথ বিবৃতিতে সব “ইমানদার, দেশপ্রেমিক ও স্বাধীনতা-সচেতন” নাগরিককে দলমত-নির্বিশেষে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে: সেনা প্রধান

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কর্মসূচি শুক্রবার

আপডেট সময় ০৯:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫