ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে সরালো যুক্তরাষ্ট্র পুলিশ ও আসামির শার্ট একই কীভাবে, জানালেন সেই পুলিশ কর্মকর্তা আজ মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী দক্ষিণ সুদানে জাতিসংঘের টহল দলে অতর্কিত হামলা, ২ শান্তিরক্ষী নিহত ছয় মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত

রৌমারীতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের কাছে বিএনপি-আ.লীগ নেতার চাঁদা দাবির অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বুধবার (৯ জুলাই) রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী মোতালেব হোসেন রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের বাসিন্দা এবং বাইটকামারী বাজারে সিটি ব্যাংকের একজন এজেন্ট। পাশাপাশি তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

লিখিত অভিযোগে মোতালেব জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আবদুল বাছেদ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

মোতালেব বলেন, “আমার চিৎকারে স্থানীয় কয়েকজন, including জিয়াউর রহমান, এসে আমাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে।”

অভিযুক্তদের মধ্যে আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে অভিযুক্ত বিএনপি নেতা মনিবুর রহমান মামুন দাবি করেন, “বাইটকামারী ঘাট আমার নামে ইজারা নেওয়া। মোতালেব ও তার ভাই ট্রলার দিয়ে বালুর ব্যবসা করে। ঘাটের টোল আদায়ের টাকা চাইতেই সে আমাদের গালাগাল করেছে।”

এদিকে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র রায় বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য এসআই মোসাদ্দেক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

রৌমারীতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের কাছে বিএনপি-আ.লীগ নেতার চাঁদা দাবির অভিযোগ

আপডেট সময় ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫