ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল, দুই বছরেও শুরু হয়নি চিকিৎসাসেবা সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা ইউক্রেনে ৫ লাখ সৈন্য পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, চালাতে পারে পারমাণবিক হামলা প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফিরছে ফিলিস্তিনি ক্লাব ফুটবল অবৈধ যুদ্ধে জড়িয়ে বের হওয়ার পথ হারিয়েছেন ট্রাম্প: : মার্কিন সিনেটর শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দিলো ফেল করা শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না: জামায়াত আমির শিক্ষার্থীরা সপ্তাহে ১ দিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে: তথ্য উপদেষ্টা প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে: শেখ হাসিনা

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। হাসিনা চ্যাপ্টার ক্লোজড।”

বুধবার (৯ জুলাই) রাতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবসের বর্ষপূর্তির পদযাত্রা ও পথসভায় তিনি এই মন্তব্য করেন। সভাটি ছিল ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি’র শক্ত অবস্থানের একটি বহিঃপ্রকাশ।

পথসভায় বক্তৃতাকালে হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাকে “টেরোরিস্ট” বা সন্ত্রাসী বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশ্রয়ে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। তার ভাষায়, “মধ্য এশিয়ার টেরোরিস্ট হচ্ছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদি। আরেক টেরোরিস্ট হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”

তিনি আরও অভিযোগ করেন, “ভারতের মাটিতে বসে হাসিনা আমাদের জুলাই বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করছে। আ.লীগের প্রেতাত্মারা ভারত ও লন্ডন থেকে যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের আর কোনো প্রত্যাবর্তন হবে না।”

হাসনাত ছাত্রলীগকেও “সন্ত্রাসী সংগঠন” হিসেবে উল্লেখ করে বলেন, “হাসিনা ও ছাত্রলীগ—উভয়ই বাংলাদেশের গণতান্ত্রিক পথকে বিপথে নেয়ার জন্য দায়ী।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

আপডেট সময় ১২:৩৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫