ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

দুর্নীতির অভিযোগে শাজাহান খানের মেয়ের বিরুদ্ধে দুদকের নোটিশ, ২১ কার্যদিবসে সম্পদ বিবরণীর নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের কন্যা ঐশী খানের বিরুদ্ধে সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুর শহরের নতুন এলাকার শাজাহান খানের নিজ বাসভবনের দরজায় আনুষ্ঠানিকভাবে এই নোটিশ টানিয়ে দেওয়া হয়।

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, বিপুল সম্পদের মালিকানা অর্জন নিয়ে ঐশী খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদক প্রধান কার্যালয়ে জমা পড়ে। যাচাই-বাছাই শেষে তাকে সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও হাজির হননি তিনি।

এ কারণে বৃহস্পতিবার দুদকের সদস্য জুয়েল আহম্মেদ মাদারীপুরে এসে স্থানীয় পুলিশের উপস্থিতিতে পাঁচজন সাক্ষীর সামনে বাসভবনের দরজায় নোটিশটি টানিয়ে দেন। এতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে ঐশী খানকে তার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।

দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী না দিলে, সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশ জারির সময় মাদারীপুর থানা পুলিশ, দুদক কর্মকর্তারা ছাড়াও স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রয়োজনে শাজাহান খান ও তার পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

দুর্নীতির অভিযোগে শাজাহান খানের মেয়ের বিরুদ্ধে দুদকের নোটিশ, ২১ কার্যদিবসে সম্পদ বিবরণীর নির্দেশ

আপডেট সময় ১১:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫