ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

সব বোর্ডে পিছিয়ে থাকলেও সিলেটে এগিয়ে ছেলেরা 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবছর পাশের হার ৬৮ দশমিক চার পাঁচ শতাংশ। যা গতবারের তুলনায় ১৪ দশমিক পাঁচ নয় শতাংশ কম। এবছর অন্য সবকটি বোর্ডে পাশের হারে মেয়েরা এগিয়ে থাকলেও সিলেট বোর্ডে ছেলেরা পাশের হারে এগিয়ে রয়েছে। বোর্ডটি থেকে অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে শতকরা ৬৮.৬২ জন ছাত্র পাশ করেছে। আর ৬৮. ৫৪ জন ছাত্রী পাশ করেছে। সিলেট বোর্ডে এবার মোট পাশের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে, জিপি-৫ এ কুমিল্লা, চট্টগ্রাম ও মাদরাসা শিক্ষাবোর্ডের ছেলেরা এগিয়ে রয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে গড়ে ৬.৩১ শতাংশ ছাত্র ও ৫.৬২ শতাংশ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া, চট্টগ্রাম বোর্ডে ৮.৯০ শতাংশ ছাত্র ও ৮.০৭ শতাংশ ছাত্রী এবং মাদরাসা শিক্ষাবোর্ডে ৩.৩২ শতাংশ ছাত্র ও ৩ শতাংশ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ লাখ চার হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাশ করেছে। ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি পাশ করেছে। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। তাতে এগিয়ে মেয়েরা। ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৫৬.৩৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, যশোরে ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রামে ৭২.০৭ শতাংশ, সিলেটে ৬৮.৫৭ শতাংশ, দিনাজপুরে ৬৭.০৩ শতাংশ, ময়মনসিংহে ৫৮.২২ শতাংশ পরিক্ষার্থী পাশ করেছে।

তাছাড়াম মাদরাসা শিক্ষা বোর্ডে ৬৮.০৯ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৩.৬৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। অন্যদিকে, ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনও পরীক্ষার্থী পাশ করেনি। ৯৮৪ প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। উল্লেখ্য, গত বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৮৩ দশমিক শূন্য চার শতাংশ। সেই হিসেবে এবছর পাশের হার কমেছে ১৪ দশমিক পাঁচ নয় শতাংশ। এছাড়া, গতবছরের তুলনায় এবছর জিপিএ- ৫ এর সংখ্যা কমেছে। ২০২৪ সালের চেয়ে এবছর ৪৩ হাজার ৯৭জন পরীক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

সব বোর্ডে পিছিয়ে থাকলেও সিলেটে এগিয়ে ছেলেরা 

আপডেট সময় ০৪:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫