ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মা-বাবা নেই, দুই ভাইয়ের শূন্য ঘরে ‘গোল্ডেন এ প্লাস’ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বীরত্বের ইতিহাস নেই: রিজভী ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ সাকিব এখন নষ্ট পচে যাওয়া মানুষ: ডা. জাহেদ আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে: শেখ হাসিনা আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে: শেখ হাসিনা কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তা সড়ক দুর্ঘটনায় এ আর রহমানের ছেলে আমিন আহত, হাসপাতাল থেকে ছাড়পত্র সড়ক দুর্ঘটনা নিয়ে ভয়াবহ বর্ণনা দিলেন মেঘলা মুক্তা ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। হাসিনা চ্যাপ্টার ক্লোজড।”

বুধবার (৯ জুলাই) রাতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবসের বর্ষপূর্তির পদযাত্রা ও পথসভায় তিনি এই মন্তব্য করেন। সভাটি ছিল ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি’র শক্ত অবস্থানের একটি বহিঃপ্রকাশ।

পথসভায় বক্তৃতাকালে হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাকে “টেরোরিস্ট” বা সন্ত্রাসী বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশ্রয়ে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। তার ভাষায়, “মধ্য এশিয়ার টেরোরিস্ট হচ্ছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদি। আরেক টেরোরিস্ট হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”

তিনি আরও অভিযোগ করেন, “ভারতের মাটিতে বসে হাসিনা আমাদের জুলাই বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করছে। আ.লীগের প্রেতাত্মারা ভারত ও লন্ডন থেকে যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের আর কোনো প্রত্যাবর্তন হবে না।”

হাসনাত ছাত্রলীগকেও “সন্ত্রাসী সংগঠন” হিসেবে উল্লেখ করে বলেন, “হাসিনা ও ছাত্রলীগ—উভয়ই বাংলাদেশের গণতান্ত্রিক পথকে বিপথে নেয়ার জন্য দায়ী।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মা-বাবা নেই, দুই ভাইয়ের শূন্য ঘরে ‘গোল্ডেন এ প্লাস’

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

আপডেট সময় ১২:৩৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫