ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের জয়ে স্বস্তির নিশ্বাস ব্রাজিল শিবিরে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় আগেই নিশ্চিত হয়েছে। তবে মাঠে না থেকেও স্বস্তির এক খবর পেয়েছে সেলেসাওরা। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। আর এই ফলেই ফিফা র‌্যাঙ্কিংয়ে আপাতত নিজেদের পঞ্চম স্থান ধরে রাখতে পেরেছে ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে মরক্কো জয় পেলেই কিংবা সেমিফাইনালে উঠতে পারলেই রেটিংয়ে অতিরিক্ত ৫০ পয়েন্ট যোগ হতো। তাতে ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলকে টপকে যাওয়ার সুযোগ ছিল আফ্রিকার দলটির। কিন্তু ফ্রান্সের কাছে হেরে সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। বর্তমানে ব্রাজিলের রেটিং ১৮০৪ দশমিক ৯২, আর মরক্কোর ১৮০৩ দশমিক ৯৯। দুই দলের ব্যবধান এক পয়েন্টেরও কম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তৃতীয় মিনিটেই কিলিয়ান এমবাপ্পের শট দারুণভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। এরপর দায়ো উপামেকানোর হেডও ফিরিয়ে দেন তিনি। একের পর এক সেভ করে দলকে ম্যাচে রাখার চেষ্টা করেন মরক্কোর এই গোলরক্ষক।

প্রথমার্ধে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে পেনাল্টি পায় ফ্রান্স। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। দীর্ঘ বিরতির পর নেওয়া তার শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বুনো।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে দোয়ের পাস থেকে দারুণ বাঁকানো শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। গোলটি নিয়ে মরক্কোর খেলোয়াড়রা হ্যান্ডবলের অভিযোগ তুললেও ভিএআর পরীক্ষা শেষে গোলের বৈধতা নিশ্চিত করে।

এর মাত্র ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। মাঝমাঠ থেকে দ্রুত এগিয়ে এসে নিচু শটে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। শেষ দিকে মরক্কো কয়েকটি সুযোগ তৈরি করলেও ফ্রান্সের অভিজ্ঞ রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ২-০ গোলের জয় নিশ্চিত করে দিদিয়ের দেশমের শিষ্যরা।

এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। আর পরোক্ষভাবে হাসির কারণ পেয়েছে ব্রাজিলও। কারণ, মরক্কো র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ হারানোয় আপাতত ফিফা র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থান ধরে রাখতে পেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের জয়ে স্বস্তির নিশ্বাস ব্রাজিল শিবিরে

আপডেট সময় ০৩:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬