ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন মিসর কোচ চুক্তি করতে যোগাযোগ করেছে ইরান, ট্রাম্পের দাবি সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি চাইলেই কেন ইরান যুদ্ধ থেকে বের হতে পারছেন না ট্রাম্প? ইরানের হত্যা তালিকায় আমিই এক নম্বরে: ট্রাম্প বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ১৮ ফুটবলার

খাতা চ্যালেঞ্জ করে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেলো ২৮৬ জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১১৬১ বার পড়া হয়েছে

এবার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন। তার মধ্যে ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন তিনজন। এছাড়া ফেল থেকে পাস করেছেন ২৯৩ জন। আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার ঢাকা বোর্ডে ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট দুই লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছরের চেয়ে এবার আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার। আর চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

তিনি আরও জানান, সবচেয়ে বেশি আবেদন পড়ে গণিত বিষয়ে। গণিতের ৪২ হাজার ৯৩৬টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে যথাক্রমে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয়পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতা চ্যালেঞ্জ করা হয়েছে। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে; মাত্র ৬টি।

এদিকে পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। বরং নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না এবং ওএমআর শিটে নম্বর সঠিকভাবে উঠেছে কি না- এসব যাচাই করে প্রয়োজনে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম

খাতা চ্যালেঞ্জ করে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেলো ২৮৬ জন

আপডেট সময় ১১:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫