ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন মিসর কোচ চুক্তি করতে যোগাযোগ করেছে ইরান, ট্রাম্পের দাবি সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি চাইলেই কেন ইরান যুদ্ধ থেকে বের হতে পারছেন না ট্রাম্প? ইরানের হত্যা তালিকায় আমিই এক নম্বরে: ট্রাম্প বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ১৮ ফুটবলার

ইসরাইলি বিমানবন্দর চালুই করতে দিচ্ছে না হুথি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিশোধ নিতে তীব্র আক্রমণ চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। ড্রোন ও মিসাইল হামলায় দখলদার ইসরাইলের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু স্থলেই নয়, বিশ্বের অন্যতম বাণিজ্যিক নৌপথ লোহিত সাগরেও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে তারা।

হুথি যোদ্ধাদের আক্রমণে ইসরাইলের একমাত্র সমুদ্রবন্দর ইলাতের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, যা দেশটির জন্য বড় অর্থনৈতিক ধাক্কা। এই বন্দর দিয়েই এতদিন সহজে পণ্য আনা-নেওয়া করতো ইসরাইল। সাম্প্রতিক হামলায় হুথিরা ইসরাইলের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন আক্রমণ চালিয়েছে—তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর, বীরসেবা ও আশকালনের দুটি স্থাপনা।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারী জানান, গাজায় ইসরাইলি গণহত্যা ও অবরোধের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। যুদ্ধ ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। অর্থনীতিতে আঘাত হানতে হুথিরা লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে হামলা অব্যাহত রেখেছে। ইসরাইলি বন্দরগুলোর সঙ্গে ব্যবসা করা বিদেশি সংস্থাগুলোকে সতর্ক করে সারী বলেন, ইসরাইলে যাওয়া যেকোনো জাহাজই হামলার লক্ষ্যবস্তু হবে।

সতর্কবার্তার পরও হামলা থামেনি। গত ৬ জুলাই “ম্যাজিক সিস্টেম” এর একটি কার্গো জাহাজ ড্রোন রকেট হামলায় ডুবিয়ে দেয় হুথিরা। কয়েকদিন পর “ইটারনিটি সি” নামে লিবিয়ার পতাকাবাহী আরেকটি জাহাজ একই পরিণতির শিকার হয়। এই হামলায় কয়েকজন নাবিক নিহত হন এবং বেঁচে থাকা নাবিকদের অপহরণ করে ইয়েমেনে নিয়ে যাওয়া হয়। হুথিদের ধারাবাহিক হামলায় ইসরাইলের নিরাপত্তা ও অর্থনীতি দুটোই এখন মারাত্মক চাপে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম

ইসরাইলি বিমানবন্দর চালুই করতে দিচ্ছে না হুথি

আপডেট সময় ১২:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫