ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

এবার রাজধানীর বনানী থানার চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মোজ্জামেল বাবুকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পড়িয়ে আদালতে তোলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, সেনা সমর্থিত সরকারের সময় আসামি বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়৷ এসময় তারা নগদ সাড়ে ৪ লাখ টাকা নিয়ে যায়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।

শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশ প্রহরায় বাবুকে আদালতের হাজতখানায় নেয়া হয়। এর আগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গত ১৭ সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল বাবু গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

এ বছরের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির। মামলায় মোজাম্মেল বাবুর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় তারা ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে যান। তখন তারা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ার হোল্ডার করতে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করে নেন। এরপর আলমারিতে থাকা নগদ সাড়ে চার লাখ টাকা নিয়ে যান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫