ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

সচিবালয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে

এবার সচিবালয়ে সরকারি কর্মচারীদের মধ্যে নিয়ম-আদেশ ভঙ্গ করে অন্যায় ও ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১০ আগস্ট) সাভারের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শাকিল হোসেনের নামে একটি চত্বর ও শহীদ আবির আশরাফুল্লাহর নামে একটি লাইব্রেরি উদ্বোধন করেন।

সঞ্চালিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, যারা সরকারি বিধি ভঙ্গ করে অন্যায় করেছে এবং দেশের গণতন্ত্রকে দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। অনেক অফিসে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে। ভবিষ্যতে এটি আরও দৃশ্যমান হবে। তবে আমরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজ করছি এবং কারো প্রতি অন্যায় করবো না।

শফিকুল আলম আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদের পথ অনুসরণ করে আমরা জাতিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তারা চেয়েছিলেন দেশে ভোট চুরি ও দুর্নীতি না থাকুক, এবং কোনো অবৈধ শাসক যাতে মানুষের উপর অত্যাচার চালাতে না পারে। আমরা সেই আদর্শে অটল থাকতে চাই।

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি। পুলিশ কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা ব্যবহার করা হবে যাতে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত হয়। আমরা আশা করছি জাতি একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন পাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

সচিবালয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রেস সচিব

আপডেট সময় ০৩:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫