ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

এবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিতবর্ষা বিপ্লবের গানকনসার্টে স্ত্রীর হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত ৫ আগস্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে অনুষ্ঠিত ওই কনসার্টে সস্ত্রীক উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ। সেখানে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগটির দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ ব্যাগটির দাম ৬ লাখ টাকা, আবার কেউ ৫ লাখ টাকা বলে দাবি করেন।

আওয়ামীপন্থি অ্যাক্টিভিস্ট ডাক্তার আইজুদ্দিন ওই ছবি পোস্ট করে দাবি করেন, আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগটির দাম ৬ লাখ টাকা। অন্যদিকে, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্পাদক আসিফ সৈকতও ছবিটি পোস্ট করে লেখেন, আসিফ সাহেব, ওয়েস্টিনের সকালের নাস্তায় হাঁস খাওয়া ভাইটি অনেক অর্থের মালিক মাশাআল্লাহ।

পরে অবশ্য আসিফ সৈকত তার পোস্টটি সরিয়ে নেন। এদিকে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে দাবি করা হয়, আলোচিত ওই ব্যাগটির প্রকৃত দাম ১ হাজার ৫৮০ টাকা, ৫ বা ৬ লাখ টাকা নয়। ব্যাগের দাম নিয়ে ছড়িয়ে পড়া এসব দাবির পর বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। নিজের ফেসবুক পোস্টে তিনি আলোচিত ব্যাগটি নিলামে তোলার ইচ্ছার কথা জানান।

আসিফ মাহমুদ লেখেন, এখন ব্যাগটা নিলামে তুলতে চাই। বিএনপি এবং আওয়ামী লীগের যারা ৬ লাখ বলে গুজব ছড়িয়ে ছিলেন তাদের কেউ নিতে চাইলে আরও কমেই দিয়ে দেব। এভাবেই গুজব আর প্রোপাগান্ডায় চরিত্রহননের শিকার হচ্ছি নিয়মিত।  এরপর ব্যাগটির ছবি দিয়ে আরেকটি পোস্ট করেন তিনি। সেখানে ক্যাপশনে লেখেন, এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়। বিশেষ দ্রষ্টব্য: গুজববাজদের জন্য থাকছে ৮০% ডিসকাউন্ট। আসিফ মাহমুদের এই ব্যঙ্গাত্মক পোস্টটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আপডেট সময় ০১:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬