ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধে ট্রাম্প ‘পরাজিত’ হয়েছেন: মার্কিন সিনেটর মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ কর্মী এসএসসির ফল জানার আগেই বিদায় নিল কাজী রেজা সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের হাইকমিশনার রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক আমি আর কথা কমু না নে মা, আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি: সৌদিতে ২ সন্তান হারিয়ে দিশেহারা পরিবার মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করে নিজেদের বিজয় ঘোষণা করতে চান ট্রাম্প ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব রুহুল কবির রিজভী

এসএসসির ফল জানার আগেই বিদায় নিল কাজী রেজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের মাত্র এক দিন আগে না ফেরার দেশে চলে গেল হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬) রোববার (৯ আগস্ট) দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার একমাত্র ছেলে। এবার সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে রেজা। পরে তার মৃত্যু হয়।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। পরীক্ষার ফল হাতে পাওয়ার অপেক্ষায় ছিল রেজা ও তার পরিবার। কিন্তু ফল প্রকাশের এক দিন আগেই তার আকস্মিক মৃত্যুতে পরিবারের প্রত্যাশার মুহূর্ত পরিণত হয়েছে গভীর শোকে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবামা ও স্বজনরা। প্রিয় সহপাঠীকে হারিয়ে ভেঙে পড়েছে তার সহপাঠীরাও। রেজার মৃত্যুতে শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চক্রামপুর গ্রামের নিজ বাড়িতে কাজী রেজার জানাজা অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে ট্রাম্প ‘পরাজিত’ হয়েছেন: মার্কিন সিনেটর

এসএসসির ফল জানার আগেই বিদায় নিল কাজী রেজা

আপডেট সময় ১২:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬